Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড গ্রহণ

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২২ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: মে ২৪, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক লিমিটেড (আইবিবিএল) দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ড লেনদেনের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। সোমবার (২৩ মে) রাজধানী আইবিবিএল টাওয়ার বন্ডের ইতি ঘটেছে।
৮০০ কোটি টাকার দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইস্যুর জয়েন্টকো-অ্যারেঞ্জার ইস্যু ম্যানেজার ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড কাজ করেছে। এটি দেশের ইস্যুকৃত বন্ডগুলোর মধ্যে সর্ববৃহৎ পারপেচুয়াল বন্ড।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, মুহাম্মদ মুনিরুল মওলা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, তানজিম আলমগীর, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এফসিএ, সিওও, খন্দকার রায়হান আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব, জে কিউ এম হাবিবুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)