Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনআরবিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২৪ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ব্যাংকটির উদ্যোক্তা ফারসতাহ আলী তার স্ত্রী ড. শাহানার বেগমকে (সাধারণ বিনিয়োগকারী) উপহার হিসেবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মির্জা আরজু তার ভাই আকতারুল ইসলামকে (প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। গত ২৯ মে শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছিলেন তারা।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৮ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত মুনাফা কমেছে ৫৫ শতাংশ। ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা এবং আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)