Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিবিএসের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২৪ , ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: জুন ৩, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ‘বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড’ এর পরিবর্তে ‘বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই। ৩ জুন, সোমবার থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)