Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৪ , ১:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আগামী ৫ জুন, বুধবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, কর্নফুলি ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ জুন, বৃহস্পতিবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)