দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার, ০৫ জুন মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৬৫ কোটি ৪৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫২পয়েন্টে দাড়িয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪ টির, কমেছে ২১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানির শেয়ারের।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)