Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আরামিট সিমেন্ট : প্রতি শেয়ারে ৭ টাকা ৬২ পয়সা লোকসান

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২২ , ৫:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৩ মে) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আলোচিত সময়ে কোম্পানিটি বড় আকারের লোকসান দিয়েছে। ।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে আরামিট সিমেন্ট ২৫ কোটি ৮৪ লাখ টাকা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ১ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা করেছিল।

তিন প্রান্তিকে কোম্পানিটির প্রতি শেয়ারে ৭ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)