Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পেপার প্রসেসিং ও বাংলাদেশ মনোস্পুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো তার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের বিদ্যমান ৪২টি ধারা বাদ দিয়ে সেখানে নতুন ২৮টি ধারা প্রতিস্থাপন করবে। কোম্পানি ২টি হলো: পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটির নতুন নাম হবে-মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৪ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটির নতুন নাম হবে-মনোস্পুল বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৪ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)