Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হাইডেলবার্গ সিমেন্টের নাম পরিবর্তন

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ১:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করেছে। কোম্পানিটির নতুন নাম হয়েছে হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি।

কোম্পানি সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের বিষয়ে গত ৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সম্মতি দিয়েছেন। পরবর্তীতে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকেও অনুমোদন পাওয়া গেছে। কোম্পানি আইন, ১৯৯৪ এর আওতায় এ পরিবর্তন আনা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)