ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬ জুন, বৃহস্পতিবার ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ব্রাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকার। আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। বৃহস্পতিবার ব্যাংকটির ৫ কোটি ৭৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)