Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ পুর্নবিবেচনায় ফের বৈঠকে রূপালী ব্যাংক

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৪ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত তথ্য পুর্নবিবেচনায় বৈঠক করবে । আগামী ৮ জুন সকাল ১১টায় পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, সভায় লভ্যাংশ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে করা বৈঠকের বিষয়ে আলোচনা হবে। এর আগে গত ২ মে ডিএসই ওয়েবসাইটে লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানায় রূপালী ব্যাংক।

এতে বলা হয়, ব্যাংকটি ২০২৩ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)