Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সামিট পাওয়ার ও তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ প্রদান

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শেয়ারহোল্ডারদের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ার ও তিতাস গ্যাস।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

সামিট পাওয়ার লিমিটেড: কোম্পানিটি ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)