ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ১২ জুন লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে ৩০৮ কোম্পানির শেয়ারের দর।
সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭০ পয়েন্টে। এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার মোট ৪৩১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা।মঙ্গলবার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৫১ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩০৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)