Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার কমেছে লেনদেনের পরিমাণ

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৪ , ৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে বুধবার, ১২ জুন লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।

সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১২ পয়েন্টে।

ডিএসইতে বুধবার মোট ৩৫০ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা। বুধবার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১৬১ কোম্পানির। শেয়ারদর কমেছে ১৬৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)