Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু ডিএসইতে

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার, ১২ জুন থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, নতুন বন্ডটির নাম হলো- ‘02Y BGTB 05/06/2026’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0626’ এবং স্ক্রিপ্ট কোড- ‘88518’।

‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৯ সালের ১৫ মে শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.৮৭ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.৩০ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)