Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইএফআইসি ব্যাংকের জিরো-কুপন বন্ড ইস্যু সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

আইএফআইসি ব্যাংক লিমিটেড জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে।বুধবার, ১২ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডের আকার হবে ৬শ কোটি টাকা। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ  বর্সায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫শ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, গতকালের পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)