Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৪ , ১২:২৫ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার, ১৩ জুন কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর ১ টাকা ২২ পয়সা ছিল।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৩৬ পয়সা, যা আগের বছর ২ টাকা ২৭ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৪৯ পয়সা।

আগামী ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)