Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আল-আরাফা ইসলামী ব্যাংক বন্ডে তুলবে ৫০০ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৪ , ৬:২৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আল-আরাফা ইসলামী পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৩শ কোটি টাকা সংগ্রহ করবে। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার, ২৭ জুন আনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-আরাফা ইসলামী সূত্রে জানা গেছে, বন্ডটি হবে ব্যাংকের ৫ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড। তবে এর মেয়াদ, কুপন হারসহ অন্যান্য ফিচার জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৮ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৭ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৮ দশমিক ৯১ শতাংশ শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)