Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৫:২৫ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলোঃ বঙ্গজ লিমিটেড, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বঙ্গজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।  বঙ্গজ ০৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

মেঘনা সিমেন্ট মিলস পিএলসি: গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। মেঘনা সিমেন্ট বিনিয়োগকারীদের মোট ১০ লভ্যাংশ (৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস) দিয়েছে।

ওরিয়ন ফার্মা লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিগুলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)