Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজারে লেনদেন বন্ধ সোমবার

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সোমবার, ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ হওয়ায় ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। বন্ধ থাকবে পুঁজিবাজারও।

ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ হয় ৩০ জুন। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

সোমবার পুঁজিবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জে। বছরের এই দুই দিন ব্যাংকগুলো শুধু অভ্যন্তরীণ কাজের জন্য খোলা থাকে, কোনো লেনদেন হয় না।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। মঙ্গলবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)