Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পেপার প্রসেসিং লোকসানে

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৪ , ৭:১২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ৩০ জুন  অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮৬ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ারপ্রতি আয় ২ টাকা ২৬ পয়সা এবং গতবছর একই সময়ে আয় ছিল ১ টাকা ০৭ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭২ টাকা ৩৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)