Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নাজিম উদ্দিন

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার, ১ জুলাই এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে পদোন্নতি দিয়ে একই বিভাগে বহাল রাখা হয়েছে।

মো. নাজিম উদ্দিন ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন ও অফসাইট সুপারভিশন বিভাগ এবং গভর্নরের সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৪’–এ স্বর্ণপদক দেওয়া হয়।

নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ১৯৯৮-২০০০ সময়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় তিনি দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি) ডিগ্রি অর্জন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)