Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সান লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫ শতাংশ (০.৫%) নগদ লভ্যাংশ দেবে। রোববার, ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)