Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিআইএফসি লোকসানে

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ২:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কো. লিমিটেড (বিআইএফসি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৭০ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ারপ্রতি ৩ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১১৭ টাকা ৮৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)