Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তিন কোম্পানি সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি তিনটি হলোঃ উত্তরা ব্যাংক পিএলসি, সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক বিনিয়োগকারীদের মোট ৩০ লভ্যাংশ (সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং সাদে ১২ শতাংশ বোনাস শেয়ার) দিয়েছে।

এছাড়াও ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য সিঅ্যান্ডএ টেক্সটাইল ০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এবং ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য নাভানা সিএনজি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর উত্তরা ব্যাংক ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)