Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বে-লিজিং লোকসানে

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।মঙ্গলবার, ২ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা এবং আগের বছর একই সময়ে ৬৬ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৬০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৫৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)