ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বুধবার, ০৩ জুলাই শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটি এদিন ১৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকার। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং সী পার্ল হোটেল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)