Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি, হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস.এম. আশরাফুল আলম তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এস.এম. আশরাফুল আলম তার হাতে থাকা ৫৬ হাজার ১০৯টি শেয়ার ট্রেডিং সিস্টেমের মাধ্যমে বিক্রি সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এছাড়া ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসাবে উদ্যোক্তা পরিচালকের ছেলে শাহরিয়ার আলম শুভকে ১ লাখ ৯৩ হাজার ৮৯১টি শেয়ার হস্তান্তর করেছেন। এর আগে তিনি গত ১৪ জানুয়ারি ও ৩০ এপ্রিল শেয়ার বিক্রয় ও হস্তান্তরের ঘোষণা দেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)