নির্ধারিত রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি হবে। পরে রেকর্ড ডেটসংক্রান্ত কারণে সোমবার, ৮ জুলাই কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে।
ডেল্টা লাইফ: ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এ ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য ৩১ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট আগামী সোমবার, ৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা।
বাংলাদেশ ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬০ পয়সা এবং আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট আগামী সোমবার, ৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)