Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইয়াকিন পলিমারের শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ১:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইয়াকিন পলিমার লিমিটেডের প্রায় দেড় কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা এসেছে। কোম্পানি­টির ৪ উদ্যোক্তা, ২ জন পরিচালক, ১ কর্পোরেট উদ্যোক্তা এবং ১ কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৫৫৯ টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা জুলিয়া পারভিন, মালিহা পারভিন ও কাজী এমদাদুল হক কোম্পানিটির মোট ৩২ লাখ ২৯ হাজার ৭৯০ টি শেয়ার উপহারের আদলে মোহাম্মদ হারুনর রশিদের কাছে হস্তান্তর করবেন। আরেক উদ্যোক্তা এসকে. জামিল হোসেন ১৪ লাখ ৭৫ হাজার ৪৮১ শেয়ার দিদারুল আলমের কাছে হস্তান্তর করবেন।

এছাড়াও কোম্পানিটির পরিচালক কাজী আনোয়ারুল হক এবং কর্পোরেট পরিচালক ইয়াকিন এগ্রো প্রোডাক্টস লিমিটেড ইয়াকিন পলিমারের ৫৫ লাখ ৪৬ হাজার ১৪৭ টি শেয়ার চাকলাদার রেজুয়ানুল আলমের কাছে হস্তান্তর করবেন।

অন্যদিকে কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পরিচালক এস. এম. আক্তার কবির তাদের হাতে থাকা ৬৯ লাখ ৯৫ হাজার ১৪১ টি শেয়ার ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।

আগামী ১৫ জুলাইয়ের মাঝে আলোচ্য শেয়ারগুলো ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে হস্তান্তর করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন অনুযায়ী, এসব শেয়ার লেনদেনের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)