সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৮৬ শতাংশ যমুনা অয়েলের। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সপ্তাহজুড়ে গড়ে ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে বিচ হ্যাচারির বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকার।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গড়ে ওরিয়ন ফার্মার ১২ কোটি ৭৪ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৬২ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৭ লাখ টাকা, সী পার্ল রিসোর্টের ১১ কোটি ৭৩ লাখ টাকা, ইউনিলিভার কনজ্যুমারের ১০ কোটি ৫১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৫৩ লাখ টাকা এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)