ইয়াকিন পলিমার লিমিটেডের উদ্যোক্তা উপহার হিসেবে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির উদ্যোক্তা এস. এম. মনিরুজ্জামান ১৫ লাখ ৬১ হাজার ৪১৫টি শেয়ার চাকলাদার রেজওয়ানুল আলমকে উপহার হিসেবে প্রদান করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ডিম্যাট ফর্মের মাধ্যমে তারা শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন। ডিএসইর নির্ধারিত আইন অনুযায়ী, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)