Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি, জরিমানা বিএসইসির

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির দায়ে মো. আব্দুল কাদেরকে ১ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার কারসাজিকারীর জরিমানা করে সম্প্রতি এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএসই সূত্রে জানা গেছে, বিএসইসির একটি তদন্ত কমিটি ২০১৭ সালের ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ের রিজেন্ট টেক্সটাইলের লেনদেন তদন্ত করে। তাতে এতে আব্দুল কাদের ও তার সহযোগীরা সিরিজ লেনদেনের মাধ্যমে কারসাজি করেছে বলে তদন্তে উঠে আসে।

এর মাধ্যমে আব্দুল কাদের ও তার সহযোগিরা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১৭(ই)(৫) ও (২) লঙ্ঘন করেছে।

এই বিষয়ে শুনানিতে তলব করলে, আব্দুল কাদের ২০২৩ সালের ১৯ মার্চ উপস্থিত হতে পারবেন না বলে জানান এবং সময় চেয়ে আবেদন করেন। কিন্তু এরপর সময় বাড়ানো হলেও তিনি উপস্থিত হননি।

আব্দুল কাদেরের এমন কর্মকাণ্ডে তিনি স্বেচ্ছায় কমিশনের আইনের প্রতি ঔদ্ধত্য দেখিয়েছেন বলে বিএসইসি মনে করে। একইসঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলেই ধরেই নেয়। যার আলোকে কমিশন তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে এবং অন্যদের সতর্ক করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)