Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ পরিবর্তন

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির সাধারণ শেয়ার ইস্যু করার জন্য ডিভিডেন্ড সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির ৩৮তম এজিএম ও ৯তম ইজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৪ তারিখ যথাক্রমে সকাল সাড়ে ১০ ও সাড়ে ১১ টায়। এর আগে কোম্পানিটির এজিএম ও ইজিএম অনুষ্ঠানের তারিখ জানিয়েছিল ৩০ জুলাই, ২০২৪।

এছাড়া কোম্পানিটির ভেন্যু এবং অন্যান্য তথ্য (এজিএম ও ইজিএম তারিখ ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে কোম্পানিটি জানিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)