Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সী পার্ল বীচ লেনদেনে শীর্ষে মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৪ , ৯:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে মঙ্গলবার, ০৯ জুলাই শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ৫৩ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার। ২৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফার ইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)