Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বন্ড অনুমোদন স্টার অ্যাডহেসিভসের

প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৪ , ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ১০, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টার অ্যাডহেসিভস লিমিটেডকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্টার অ্যাডহেসিভস কনভার্টিবল বন্ড নামের এ বন্ডটির মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

মঙ্গলবার, ০৯ জুলাই কোম্পানি সূত্রে জানা গেছে, বন্ডটির প্রতি ইউনিটের মূল্য হবে ১ লাখ টাকা। ব্যাবসা সম্প্রসারণ এবং ব্যাংক ঋণ পরিশোধের কাজে এ অর্থ ব্যবহার করবে স্টার অ্যাডহেসিভস।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)