ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে বুধবার, ১০ জুলাই লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে ৩২৫ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৩ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩২৫ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ারের দর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)