Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে সূচকের পতনে লেনদেন বুধবার

প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৪ , ৬:০৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১০, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে বুধবার, ১০ জুলাই লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন সকালে লেনদেন শুরুর প্রথম কয়েক ঘন্টায় ডিএসইর সবকয়টি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। তবে দুপুর ১২ টার কিছু সময় পর থেকেই সূচকগুলো পয়েন্ট হারিয়ে পতনের শিকার হয়। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ১৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯ কোটি ০৮ লাখ ৩১ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮ টি কোম্পানির, দর কমেছে ২৬৬ কোম্পানির। আর ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)