Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার লেনদেনে ব্যাপক পতনে

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৩:৫০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে বৃহস্পতিবার, ১১ জুলাই লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩৪৩ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬ টি কোম্পানির, দর কমেছে ৩৪৩ কোম্পানির। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)