Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে ৭ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৮:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার, ১১ জুলাই ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৫ কোটি ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, সানলাইফ ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্সুরেন্স, বেক্সিমকো এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। বৃহস্পতিবার এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকা, বেক্সিমকোর ২ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)