Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৪ , ৭:৩১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ৩৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০২ শতাংশ সি পার্লের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের সপ্তাহজুড়ে গড়ে ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে উঠে ওরিয়ন ফার্মা বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ২১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং,রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)