Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, সমাপ্ত সপ্তাহে আফতাব অটোর শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ। আর ২০ দশমিক ২৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সালভো কেমিক্যাল।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, এনআরবি ব্যাংক, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স, কাট্টালী টেক্সটাইল এবং এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)