ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে দর দরপতনের তালিকায় উঠে এসেছে আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৫৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৭৩৫ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিলিভারের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ৯ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তুং হাই নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, লিনডে বাংলাদেশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)