Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের পতনে রবিবার চলছে লেনদেন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৪ , ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২৪, ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে রবিবার, ১৪ জুলাই লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২১ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২২৪ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, কমেছে ২৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ারের দর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)