ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে রবিবার, ১৪ জুলাই লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২৯৭ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
রবিবার ডিএসইতে ৬২২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা।
ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০ টি কোম্পানির, দর কমেছে ২৯৭ কোম্পানির। আর ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)