Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এইচআর টেক্সটাইল ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-৩’ রেটিং সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অপরদিকে, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)