Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড: আগামী ২৩ জুলাইয়ের পরিবর্তে ২২ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: আগামী ২৩ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড: আগামী ২৩ জুলাই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ডাচ বাংলা ব্যাংক: আগামী ২২ জুলাই দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: সভা আগামী ২২ জুলাই দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)