Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিঙ্গারের মুনাফা কমল

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২৪ , ৬:০২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৫, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ২৫ জুলাই আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা এবং গত বছর একই সময়ে ৪ টাকা ৭২ পয়সা আয় ছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭  পয়সা এবং গত বছরের একই সময়ে ৫ টাকা ৮৫ পয়সা আয় ছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৯০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)