Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইর এমডি হিসেবে যোগ দিলেন শওকত হোসেন

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২২, ৪:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন। আগামী তিন বছর এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করছেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক। তিনি বলেন, এমডি হিসেবে শওকত হোসেনের নাম অনুমোদন করেছে বিএসইসি। নিয়ম অনুসরণ করে এখন তিনি যোগদান করেন।

শওকত হোসেন বর্তমানে বিডি ভেঞ্চার লিমিটেডের এমডি হিসেবে দায়িত্বে ছিলেন।

গত এপ্রিলে সিএসইর কাছে সাত কর্ম দিবসের মধ্যে বিএসইসি এমডি নিয়োগের পরিকল্পনা কথা জানতে চায়। এরপর সিএসই কর্তৃপক্ষ এমডি নিয়োগের প্রস্তাব দিলে বিএসইসি শওকত হোসেনের নিয়োগের আবেদন অনুমোদন করেছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে সিএসইতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ শূন্য রয়েছে। এ পদে গত বছরের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন মামুন-উর-রশিদ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)