Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আয় কমেছে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৫, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা।

৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৮ পয়সা। ৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)