Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সুষ্ঠু ব্যবস্থাপনায় ডিএসইর ট্রেডিং সিস্টেম ডিএসই চেয়ারম্যানের পরিদর্শন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২৪ , ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৫, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ডিএসই ট্রেডিং সিস্টেম বৃহস্পতিবার, ২৫ জুলাই পরিদর্শন করেছেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ এসময় তিনি ডিএসইর সার্বিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন ট্রেডিং কার্যক্রম এবং ডেটা সেন্টারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ৷ ডিএসইর লেনদেন কার্যক্রম  ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দের তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ ছিল। তারপরে নতুন করে সব ব্রোকার এবং শাখা অফিস বাধাহীনভাবে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেনদেনে অংশগ্রহণ করতে পারায় সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যে কোন ধরনের চ্যালেজ্ঞ মোকাবেলায় ডিএসই কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাওিক আহমেদ শাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)